সোমবার রাতে ২৪ নম্বর ব্যাটালিয়ানের গোয়েন্দা দপ্তরের জাওয়ানেরা গোপন সূত্রে খবর পেয়ে গোলাপগঞ্জ এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ একজনকে গ্রেফতার করে। তার তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৯ লক্ষ ৭০ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া নোটগুলি ছিল দুই হাজার টাকার ৪৮৫ টি জালনোট। জানা গেছে, ধৃতদের নাম একরাম হক(৫০)। বাড়ি কালিয়াচক থানার কামাত এলাকায়। মঙ্গলবার ধৃতদের কালিয়াচক থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বুধবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়।
মালদা